About the Journal
লোকভাবনা বাংলাদেশের লোকঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক একটি ফোকলোর পত্রিকা। লোকসাহিত্য, লোকসংগীত, লোকশিল্প, আচার-অনুষ্ঠান এবং মানুষের দৈনন্দিন জীবনচর্চার বৈচিত্র্য এই পত্রিকার আলোচনার বিষয়। প্রকাশক প্রতিষ্ঠান লোকভাবনা বাংলাদেশের লোকঐতিহ্য সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে।
মুখে মুখে বয়ে চলা গল্প, গান, প্রবাদ ও স্মৃতি থেকে শুরু করে কারুশিল্প, উৎসব এবং ঐতিহ্যবাহী জীবনযাপন—লোকজ সংস্কৃতির নানা উপাদানকে জানা ও বোঝার পরিসর তৈরি করাই পত্রিকার উদ্দেশ্য। গবেষণা, মাঠসমীক্ষা ও দলিলভিত্তিক আলোচনার মাধ্যমে এই সাংস্কৃতিক উত্তরাধিকার পাঠকের কাছে তুলে ধরতে লোকভাবনা আগ্রহী।
ISSN: 3080-3330
Current Issue
Vol. 2 No. 1 (2026) · বর্ষ ২ সংখ্যা ১ (২০২৬)
লোকভাবনা — ফোকলোর বিষয়ক পত্রিকা। গ্রীষ্ম ১৪৩৩।
Lokabhabna — a folklore journal. Summer 1433.